আগামী ৫ আগস্ট অনুষ্ঠিতব্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। ভর্তি পরীক্ষার পরিবর্তিত তারিখ এবং ভর্তি কার্যক্রম-সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি পরে জানানো হবে। গতকাল রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।