জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেছেন, আমাদের সবার দৃষ্টি ছিল ছাত্রদের কোটা আন্দোলনে। এর মধ্যেই জামায়াত-বিএনপি এটাকে অন্য দিকে নিয়ে নাশকতা করেছে। মূলত বিএনপি-জামায়াতের উদ্দেশ্য ছিল গণভবন দখল করা। গোয়েন্দা নজরদারীর কারণে আমাদের প্রধানমন্ত্রী, গণভবনকে রক্ষা করা সম্ভব হয়েছে।
আজ সোমবার সকালে মাদারীপুরে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শনকালে একথা বলেন তিনি।
পরিদর্শনকালে সঙ্গে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান, মাদারীপুর-৩ আসনের সাংসদ তাহমিনা বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, মাদারীপুর পুলিশ সুপার মো. শফিউর রহমান, মাদারীপুর ও শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান পৌর মেয়রসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।