দেশকে শততম অলিম্পিক সোনা এনে দিলেন স্কুল শিক্ষার্থী

প্যারিস অলিম্পিকে পদকের লড়াইয়ের তৃতীয় দিনে প্রথম সোনা জিতেছে দক্ষিণ কোরিয়া। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে দেশটিকে সোনা এনে দিয়েছেন বান হিওইন, যিনি এখন স্কুলে পড়ছেন। বান হিওইনের বয়স এখন ১৬ বছর। সোনার লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন চীনের হুয়াং ইউতিং।

খেলার একপর্যায়ে দুজনের মোট স্কোর ২৫১.৮ হওয়ার পর ম্যাচ গড়ায় শুট–অফে। সেই পর্বে সোনা জিতে নেন বান হিওইন, যা অলিম্পিক ইতিহাসে দক্ষিণ কোরিয়ার ১০০তম সোনার পদক। অন্যদিকে ইউতিং জেতেন রূপা আর ব্রোঞ্জ জিতেছেন সুইজারল্যান্ডের অড্রি গোগনিয়াট।

এবারের আসরে এটি হিওইনের দ্বিতীয় সোনা। আসরের প্রথম দিনে ১০ মিটার মিশ্র দ্বৈত এয়ার রাইফেলেও শিং লিহাওকে সাথে নিয়ে সোনা জিতেছিলেন হিওইন।