চুলের বন্ধু নারকেল তেল

আজকাল প্রাকৃতিক দূষণ, অনিয়মিত লাইফস্টাইল এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে চুলের নানা সমস্যা লেগেই থাকে। অধিকাংশ চুল ঝরার সমস্যায় ভোগেন। কেউ আবার ফ্রিজি চুল নিয়ে ভুক্তভোগী। আর এমন পরিস্থিতিতে প্রত্যেকেই চুলের হাল ফেরাতে নানা কিছু করেন। অনেকে ভরসা করেন প্রাকৃতিক তেলে। চুলের জন্য সত্যিই নারকেল তেল উপকারী? এই তেল চুলের বৃদ্ধিতে সহায়তা করে? এ রকম নানা প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খায়।

হেয়ার গ্রোথ হয় স্ক্যাল্পের অন্দরে। হেয়ার ফলিকলের স্বাস্থ্যকর কোষগুলো নতুন ‘বাল্ব’ তৈরি করে। আর সেখান থেকেই নতুন চুল তৈরি হয়। তারপর চুল ধীরে ধীরে লম্বা হয় এবং সেটি দেখা যায়। তবে চুলের গোড়া থাকে মাথার ভেতরেই। তাই নারকেল তেলের সঙ্গে এর বাহ্যিক কোনো সম্পর্ক নেই।

নারকেল তেল চুলের বৃদ্ধিতে কোনোভাবেই সাহায্য করে না। প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনো ধরনের ভূমিকা নেই। কেউ যদি ঘন চুল পাওয়ার আশায় নিয়মিত নারকেল তেল ব্যবহার করেন, তাহলে আশাহত হবেন। কারণ নারকেল তেল কোনোভাবেই নতুন চুল গজাতে সাহায্য করবে না। তবে নারকেল তেলের অন্যান্য গুণ নিশ্চয়ই রয়েছে।

নারকেল তেল চুলের জন্য খুব ভালো কন্ডিশনার। এটি আপনার চুলের ওপরে আর্দ্রতার স্তর তৈরি করে। আপনার চুলের গোড়া মজবুত করে নারকেল তেল। চুলে বাড়তি শাইন যোগ করে। চুলে প্রোটিনের মাত্রা ধরে রাখে। এমনকি নারকেল তেল মালিশ করলে ফ্রিজি চুলের সমস্যাও সমাধান হয়। আপনার চুল যদি রুক্ষ হয়, তাহলে আপনি নারকেল তেল মাসাজ করতে পারেন। বেশ উপকার পাবেন।

আপনার চুলের ঘনত্ব এবং দৈর্ঘ্য অনুযায়ী পরিমাণ মতো তেল নিয়ে চুলে লাগান। আঙুলের চাপে ধীরে ধীরে স্ক্যাল্পে মালিশ করুন কয়েক মিনিট। কিন্তু অধিকাংশ তেলই চুলে লাগান। তারপর অপেক্ষা করুন দুই থেকে চার ঘণ্টা। এবার শ্যাম্পু করে নিন। সপ্তাহে দুই থেকে তিন দিন এই নিয়মে চুলের যতœ নিন। ফ্রিজি চুলের সমস্যা কমবে। আর চুলের শাইনও হবে দেখার মতো।