এক্সিকিউটিভ নিচ্ছে বেক্সিমকো, রয়েছে পরিবহণ সুবিধা

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান বেক্সিমকো টেক্সটাইল। প্রতিষ্ঠানটিতে অ্যাপারেল ও পিপিই বিভাগে  এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: বেক্সিমকো টেক্সটাইল।

বিভাগ: অ্যাপারেল ও পিপিই।

পদ: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ।

পদসংখ্যা: ০১টি।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।

অতিরিক্ত যোগ্যতা: মার্চেন্ডাইজার এবং বায়িং অফিস থেকে সব ধরনের ই-মেইল চিঠিপত্র, সংশ্লিষ্ট বিভাগ এবং ক্রয় অফিসে সমন্বয় বিষয়ে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৭ থেকে ৮ বছর।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুযোগ-সুবিধা: মোবাইল বিল, চিকিৎসা ভাতা, বীমা, দুপুরের খাবারের সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস, পরিবহন ব্যবস্থাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: পুরুষ।

প্রার্থীর বয়স: ২৫ থেকে ৩৫ বছর

কর্মস্থল: গাজীপুর।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২৪।

সূত্র: বিডিজবস।