সোনা জয়ের আনন্দে মাটিতে গড়াগড়ি

অলিম্পিকে প্রতিদিনই পদকের মীমাংস হচ্ছে। কিন্তু প্রথম পদক জয়ের আনন্দই আলাদা। ১০ মিটার এয়ার পিস্তল মিশ্র দলীয় ইভেন্টে মঙ্গলবার সোনা জিতেছে সার্বিয়া। খেলা শেষে সার্বিয়ার দুই শুটার জোরানা আরুনোভিচ ও দামির মিকেচের উদযাপন বিশ্ববাসীর নজর কেড়েছে।

মিশ্র দলীয় এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে ভারত। এরপর ব্রোঞ্জ জেতার পর ফাইনালে মুখোমুখি হয়েছিল তুরস্ক ও সার্বিয়া।

সে লড়াইয়ে সার্বিয়ার দুই শুটার জোরানা আরুনোভিচ ও দামির মিকেচ সোনা জিতে নেন। 

এই জুটির কাছে হেরে তুরস্কের ইউসুফ দিকেচ এবং সেভাল লাদিয়া তারহান জিতেছেন রুপা।

প্যারিস অলিম্পিকে এটি সার্বিয়ার প্রথম পদক। আর অলিম্পিকের শুটিং ডিসিপ্লিনে যে কোনো ইভেন্ট মিলিয়ে এটি সার্বিয়ার প্রথম পদকও বটে।

পদক জয়ের পর দামির মিকেচ এবং জোরানা আরুনোভিচ একে অন্যকে জড়িয়ে ধরে উল্লাস করেন।

এক পর্যায়ে তারা আলিঙ্গনবদ্ধ অবস্থায় মাটিতে গড়াগড়িও দেন, যা মন জিতে নিয়েছে সবার।