ইউক্রেনকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা

মরক্কোর কাছে প্রথম ম্যাচ হেরে চাপে পড়ে গিয়েছিল আর্জেন্টিনা। যদিও সেই ম্যাচ নিয়ে বিতর্কের শেষ ছিল না। সেসব ছাপিয়ে আলবিসেলেস্তেদের হার শঙ্কা জেগেছিল সমর্থকদের মনে। তবে সেসব ছাপিয়ে পরের দুটি ম্যাচ ঠিক জিতে নিয়েছে তারা

আজ ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল মেসিদের উত্তরসূরিরা।

ম্যাচের ৪৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন থিয়েগো আলমাদা। পরে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল করে ব্যবধান বাড়ান ক্লদিও এচেভেরি।

এই জয়ে ২০০৬ সালের পর আবার সোনা জয়ের সম্ভাবনা জোড়ালো হয়েছে। তবে তার আগে কোয়ার্টার ফাইনালের বাধা পার হতে হবে। 

আর্জেন্টিনার সামনে সুযোগ আছে একটি রেকর্ডেরও। বিশ্বকাপ, মহাদেশীয় শিরোপার পর অলিম্পিকে সোনা জয়ের রেকর্ড নেই আর কোনো দলের।