কল্যাণপুরে মিজান টাওয়ার থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার 

রাজধানীর কল্যাণপুর মিজান টাওয়ারে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়। এ ঘটনার পর ঘটনাস্থলে পুলিশের একটি কাজ করছে। বুধবার (৩১ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের এডিসি মাসুক মিয়া।

পুলিশের এই কর্মকর্তা জানান, খবর পেয়ে কল্যাণপুরের মিজান টাওয়ারে অভিযান চালানো হয়। পরে এসময় সেই ভবনের একটি ফ্ল্যাটে বোমা সদৃশ বস্তু দেখা যায়। পরে সেটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সেখানে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

এছাড়াও এ ঘটনায় সেখানে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা ও বোম ডিসপোজাল ইউনিট।

সিটিটিসির ডিসি মিশুক চাকমা জানান, সেই ফ্ল্যাটে বোমা সদৃশ বস্তুর সন্ধানের পর সেখানে সিটিটিসির একটি টিম যাচ্ছে।