শুটিংয়ে আরেকটি পদক ভারতের, সোনা চীনের

প্যারিস অলিম্পিকে আজ দিনের শুরুটা হয়েছিল ২০ কিলোমিটার হাটা দিয়ে। সেখানে ২৮ বছর ইকুয়েডরকে সোন এনে দিয়েছেন ব্রায়ান পিনতাদো। পরে শুরু হয় ৫০ মিটার শুটিং ইভেন্ট যেখানে আরেকটি পদক জিতেছে ভারত।

ছেলেদের রাইফেল ৫০ মিটার থ্রি পজিশনস ইভেন্টে সোনা জিতেছেন চীনের লিউ ইউকুন। এই ইভেন্টে বিশ্ব রেকর্ডের মালিক এখন অলিম্পিক চ্যাম্পিয়নও! তাঁর স্কোর ৪৬৩.৬।

এই প্রতিযোগিতায় রুপা জিতেছেন ইউক্রেনের সেরহি কুলিশ। তার স্কোর ৪৬১.৩। ব্রোঞ্জ জিতে ভারতকে আরও একটি পদক এনে দিয়েছেন শুটার স্বপ্নীল কুশাল। তার স্কোর ৪৫১. ৪।