জামায়াতের অফিসে তল্লাশি, ককটেল ও জিহাদি বই উদ্ধার

বাংলাদেশে সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতে ইসলামী বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার অফিসে পুলিশ তল্লাশি চালিয়ে ১২টি ককটেল ও বিপুল পরিমাণে জিহাদি বই উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে শহরের মুজিব সড়কে পুলিশ সুপার মোরশেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ জামায়াতে ইসলামীর অফিসে এ অভিযান পরিচালনা করে।

জামায়াতের অফিসে অভিযান পরিচালনা শেষে পুলিশ সুপার মো. মোর্শেদ আলম জানান, বুধবার রাতে তাকবীর নামে একজন জামায়াত-শিবিরের ব্যক্তি আটক হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে জামায়াতের অফিসে অভিযান পরিচালনা করা হয়।