বাংলাদেশের উত্তরাঞ্চলসহ বেশ কয়েকটি জেলা গত মে মাসের শুরুতে বন্যায় ডুবে যায়। উত্তর বাংলাদেশ, ভারত এবং ফিলিপাইনে সাম্প্রতিক বন্যার সবচেয়ে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে ইইউ সাহায্য করার জন্য মানবিক সহায়তা হিসেবে ২৩ লাখ ইউরো অনুমোদন করেছে। এই তহবিলটি নগদ সহায়তা, খাদ্য, বিশুদ্ধ পানি এবং স্যানিটেশন সুবিধায় দেওয়া হয়েছে। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইইউ।
এতে বলা হয়, বাংলাদেশ এবং ভারতে ১২ লাখ ইউরো বরাদ্দ সবচেয়ে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়কে সহায়তা করবে। মে মাসে আঘাত হানা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলাদেশের প্রায় এক তৃতীয়াংশ বন্যায় আক্রান্ত হয়েছে।
এই তহবিলটি ছাড়াও এই বছরের শুরুতে বাংলাদেশে ইতিমধ্যেই বরাদ্দ করা ৩ কোটি ইউরো বরাদ্দ দিয়েছিল ইইউ। ওই অর্থ প্রধানত কক্সবাজারে বসবাসকারী রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি অন্যান্য সাম্প্রতিক জরুরি অবস্থা যেমন তাপপ্রবাহ এবং ঘূর্ণিঝড় রেমালের প্রভাব মোকাবিলার জন্য দেওয়া হয়েছিল।