রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

মুগদা, আহমেদবাগসহ রাজধানীর কয়েকটি এলাকায় শুক্রবার (২ আগস্ট) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।  বৃহস্পতিবার (১ আগস্ট) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়  গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য  ৯ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা মুগদা, আহমেদবাগ, কদমতলা, বাসাবো, বৌদ্ধ মন্দির, সবুজবাগ সংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আগাম দুঃখপ্রকাশ করেছে।