নর্থ সাউথ ইউনিভার্সিটি এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটির ১ নম্বর গেটের সামনে গ্রাফিতি অঙ্কন, গায়েবানা জানাজা ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বিক্ষোভে অংশ নেন নর্থ সাউথ ইউনিভার্সিটিসহ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, গ্রিন ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

আজ শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে সংহতি জানান অন্তত শিক্ষকরাও।

পরে শিক্ষার্থীরা চলমান আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনায় গায়েবানা জানাজা পড়েন। এতে অংশ নেন শিক্ষক- শিক্ষার্থীরা। গায়েবানা জানাজা শেষে তারা মিছিল নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকা প্রদক্ষিণ করে আবার নর্থ সাউথের ১ নম্বর গেটে আসেন তারা। সেখানে সমাবেশের মধ্য দিয়ে আজকের কর্মসূচি শেষ হয়।