লিস্ট 'এ' ক্রিকেটে সেরা গড় এখন ভারতীয় ক্রিকেটার পৃথ্বি শ'র। শুক্রবার ইংল্যান্ডের চেস্টার লে স্ট্রিটে ওয়ান ডে কাপের ওপেন করতে নেমে তিনি ৭১ বলে বলে ৯৭ করে আউট হন। এতে অন্তত ৫০টি ইনিংস খেলা ক্রিকেটারদের মধ্যে এই ফরম্যাটে সবচে বেশি ৫৮.২১ গড় হয় তার।
এই নিরিখে পৃথ্বী পিছনে ফেলে দেন স্বদেশী রুতুরাজ গায়কোয়াড়কে। ৭৬টি লিস্ট 'এ' ইনিংসে ব্যাট করা রুতুরাজের ব্যাটিং গড় এই মুহূর্তে ৫৮.১৬। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার মাইকেল বেভান। ৩৮৫টি ইনিংসে ব্যাট করা অজি তারকার ব্যাটিং গড় ছিল ৫৭.৮৬।
লিস্ট-এ ক্রিকেটে সবচেয়ে বেশি ব্যাটিং গড়
১. পৃথ্বী শ : ৬১টি ইনিংসে ব্যাটিং গড় ৫৮.২১
২. রুতুরাজ গায়কোয়াড় : ৭৬টি ইনিংসে ব্যাটিং গড় ৫৮.১৬
৩. মাইকেল বেভান : ৩৮৫টি ইনিংসে ব্যাটিং গড় ৫৭.৮৬