শনিবারের কর্মসূচি স্থগিত করল আওয়ামী লীগ

আগামীকাল শনিবার (৩ আগস্ট) রাজধানীতে আওয়ামী লীগের পূর্বঘোষিত শোক মিছিল কর্মসূচি স্থগিত করা হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আগামীকাল শনিবার শোক মিছিল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ।

আজ শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খানের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।