সুনামগঞ্জে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের গণমিছিল

শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায় ও দেশব্যাপী হত্যা, গণগ্রেপ্তার ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ আগস্ট) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণমিছিলটি পৌর শহরের জাদুঘর প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস্টেশন এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা শান্তিপ্রিয়ভাবে অধিকার আদায়ের লক্ষ্যে দাবি তুলেছিলাম। কিন্তু রাস্তায় দাঁড়াতেই পুলিশ শিক্ষার্থীদের ওপর গুলি করছে। এখন আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত রাজপথে থাকব।

এদিকে গণমিছিল ও সমাবেশ চলাকালীন সময়ে শিক্ষার্থীরা রাস্তার মাঝে বিভিন্ন স্লোগান দিতে থাকলে পৌর শহরের সড়ক দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।