কোটা সংস্কার আন্দোলনের সময় দেশের ক্রিকেটারদের মধ্যে অনেকে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিলেও অনেকেই চুপ ছিলেন। অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ গেল ১৭ জুলাই নিজের ফেসবুকে একটি পোস্ট করেছিলেন।
সেখানে তিনি বলেছিলেন, ছাত্র-ছাত্রীর জীবন অলূল্য। ব্যক্তিগভাবে পরিস্থিতির দ্রুত সমাধানও চেয়েছিলেন।
এরপর মাঝে কোটা সংস্কার নিয়ে কোন কথা বলতে দেখা যায়নি মাহমুদউল্লাহকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বেশ সমালোচনার মধ্যেও পড়েছিলেন তিনি।
আজ শনিবার সন্ধ্যার দিকে নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন মাহমুদউল্লাহ। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, 'আমরা সবসময় ন্যায়ের পথেই আছি, থাকব ইন্ শা আল্লাহ। আমরা সবাই চাই ন্যায়বিচার হোক। দিনশেষে দেশটা আমাদের সবারই। আল্লাহ অবশ্যই ন্যায়বিচারক।'