শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা নিয়ে যা বললেন খিলগাঁও থানার ওসি

কোটা সংস্কার আন্দোলনে ডাকা বিক্ষোভ মিছিলেরে অংশ হিসেবে শনিবার (৩ আগস্ট) খিলগাঁও রেলগেট এলাকায় অবস্থান নিয়েছিলো শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের বুঝাতে যায় খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন। পুলিশ দেখে ‘ভুয়া, ভুয়া’ বলতে ছিল শিক্ষার্থীরা। তাদের কাছে গিয়ে কথা বলছিলেন ওসি। এ সময় কয়েকজন শিক্ষার্থী ছবি তুলে বলছেন শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে খিলগাঁও থানা পুলিশ। কিন্তু বিষয়টি সম্পূর্ণ উল্টো। পুলিশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই সংবাদ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। এই কথাগুলো দেশ রূপান্তরকে বলছিলেন, ওসি সালাউদ্দিন। 

এর আগে কয়েকটি অনলাইনে নিউজ প্রকাশ হয়- খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে রাজপথ ছেড়ে দিয়েছেন। ফিরে গেছেন সম্মান আর শ্রদ্ধা নিয়ে। 

আন্দোলনকারীরা জানান, আমরা ছাত্ররা প্রতিশোধপরায়ণ নয়, আমরা অধিকারের দাবিতেই আজ রাজপথে, কেউই আমাদের শত্রু নয়, সবাই আমরা এক দেশের নাগরিক। বরং দেশের স্বার্থে আমাদের যে আন্দোলন, তাতে যেই মিলে যাবে, তাকেই আমরা সাদরে বরণ করবো, স্যালুট জানাবো। পুলিশ সদস্যদের জানাচ্ছি, আপনারা অস্ত্র ছেড়ে শিক্ষার্থীদের সঙ্গে সুর মিলিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ান, জাতি আপনাদের আরও বেশি সম্মান করবে।

এই নিউজের বিষয়ে ওসি সালাউদ্দিন বলেন, ‘এই নিউজে আমার কোন কোট নেই। যে খানে আমি ব্যক্তি জড়িত সেখানে আমার কোট ছাড়া কীভাবে নিউজ দেন। গেলাম শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে। সেটা হয়ে গেল একাত্মতা। যাচাই বাছাই না করেই এই নিউজ করা হয়েছে।’