সরকারের প্রতি যে আহ্বান জানাল তরিকত ফেডারেশন        

আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নিয়ে দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের জন্য  সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ তরিকত ফেডারেশন। সর্বোচ্চ কোর্ট থেকে রায়ের মাধ্যমে ইতিমধ্যে ছাত্রদের বিজয় সুনিশ্চিত হয়েছে, একই সাথে তরিকত নেতৃবৃন্দ আন্দোলনরত ছাত্রদের নেতৃত্বকে ৯দফা যৌক্তিক দাবির প্রতি অবিচল থেকে এর বাহিরে কোন রাজনৈতিক দাবির ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন, ইতিমধ্যে মধ্যে সরকার অনেক সময় ক্ষেপণ করেছে, ছাত্র জনতার অনেক রক্ত ঝরেছে যা কোনোভাবেই কাম্য নয়। সরকারকেই অগ্রণী ভূমিকা নিয়ে ছাত্রদের অস্থায় নিয়ে দ্রুত সমস্যা সমাধান করার আহ্বান জানান।

আজ শনিবার বিকেল ৩টায় দলের চেয়ারম্যানের ঢাকাস্থ বাসভবনে তরিকত ফেডারেশনের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তরিকত ফেডারেশনের ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ আলী ফারুকী, ভাইস-চেয়ারম্যান সৈয়দ তৈয়বুল বশর মাইজ ভাণ্ডারী, সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার ও  যুগ্ম মহাসচিব ড. খাজা বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।