রাজধানীতে গণপরিবহনের চাপ কম

সপ্তাহের প্রথম কর্মদিবস রাজধানীর প্রধান সড়কগুলোতে গণপরিবহন সংখ্যা কম চলাচল করতে দেখা গেছে। তবে ব্যক্তিগত গাড়ি চলাচল করছে । তার সংখ্যাও অনেক কম ।

রাজধানীর, মালিবাগ, মৌচাক, মগবাজর, বাংলামোটর,শান্তিনগর, পল্টন সহ বেশ কিছু এলাকা ঘুরে দেখা যায় এসব রোডে গণপরিবহনের চেয়ে রিকশা ও সিএনজির সংখ্যা অনেক বেশি।

প্রথম কর্মদিবস হওয়ায় অফিসগামী সংখ্যায় দেখা যায় বেশি। তারা জানায়, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরও অফিসের যাওয়ার জন্য তেমন পরিবহন পাচ্ছেন না তারা। কয়েকটা পরিবহন আসলেও সেগুলোতে যাত্রী চাপ বেশি থাকায় তারা উঠতে পারছেন।

অফিসের সময় হয়ে যাওয়ায় অনেকে রিকশা ও সিএনজি করে রওনা দিচ্ছেন। তবে বাড়তি ভাড়ার অভিযোগ করেন অনেকে। তারা জানান, ৫০ টাকার ভাড়া ১০০ টাকাও দাবি করছেন। অফিসের সময় হয়ে যাওয়ায় বাড়তি ভাড়া দিয়েই যাচ্ছেন বলে জানান।

অনেকে রিকশা ও সিএনজি না পেয়ে পায়ে হেটেই রওনা দিচ্ছেন। রাজধানীর অফিসগামী আনোয়ার সাদাত বলেন, ”সকাল ৯ টায় আমার অফিস। কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে  থেকেও কোনো পরিবহন পাচ্ছেন না।তাই বাধ্য হয়ে পায়ে হেটে রওনা দিলাম।  

শনিবার (৩ আগস্ট) সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবে আজ থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে সংগঠনটি। রবিবার (৪ আগস্ট) বেলা ১১টা থেকে রাজধানীসহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে।