রাজধানীর সায়েন্সল্যাবে আন্দোলনকারীদের অবস্থান

রাজধানীর সায়েন্সল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। রবিবার (৪ আগস্ট) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচির সমর্থনে অবস্থান করছে আন্দোলনকারীরা।

এ সময় শিক্ষার্থীরা ,“আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাই নাই, আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন,  চলছেই চলবে, আমাদের আন্দোলন,  বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। শিক্ষার্থীরা সড়ক আটকে রাখায় যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

তবে পুরো এলাকার কোথাও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে  রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়।