রাজধানীর ধানমণ্ডিতে আন্দোলকারী,পুলিশ-আওয়ামী লীগ মুখোমুখি

রাজধানীর ধানমণ্ডি সাত মসজিদ রোড এলাকায় আন্দোলনকারী,পুলিশ ও আওয়ামী লীগ মুখোমুখি অবস্থানে৷পুলিশ ও আওয়ামী অবস্থান নিয়েছে পিলখানা বিজিবি গেট এলাকায়৷ আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে ধানমন্ডি পপুলার হাসপাতাল পার হয়ে ইয়োলোর সামনে।

রবিবার (৪ আগস্ট) দুপুর ১২ টার পর ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় এলাকা থেকে একটি মিছিল আসতে শুরু করে সাইন্সল্যাবের উদ্দেশ্যে মিছিল নিয়ে আসতে থাকে। এই সময় সাইন্সল্যাবে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা পপুলার হাসপাতাল পার হয়ে এসে  মিছিলটিকে ধাওয়া দেয়।

পিছু হটে মিছিলটি। এর পরে শুরু হয় সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আন্দোলনকারীদের লক্ষ্য  করে  প্রায় ১৫ টি সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ,। পুলিশের ছোড়া টিয়ার গ্যাস ও ছড়রা গুলি অন্তত পাচ জন আহত হয়েছেন। এদের  মধ্যে একজনের গলায় ছড়রা গুলির চিহ্ন দেখা গেছে৷

সাইন্সল্যাব এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করা ইমরান হোসেন ইমন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমে বলেন, “আমাদের ওপর অতর্কিত হামলা করেছে আওয়ামী লীগ। পুলিশ গুলি ছুড়েছে । আমরা এই ফ্যাসিবাদি সরকার পদত্যাগ না করা পর্যন্ত আমরা রাস্তায় থাকব।“