কোটা সংস্কার আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে সারা দেশে সাংবাদিক নিহত ও আহত হওয়ার প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ আগস্ট) বেলা ১১ টায় ফতুল্লা প্রেস ক্লাবের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে অবিলম্বে নিহত ৪ সাংবাদিক ও ২ শতাধিক আহত সাংবাদিকের ওপর হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানানো হয়। এছাড়াও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইদ খানকে বিনা মামলায় গ্রেফতার করে নির্যাতনের প্রতিবাদ ও তার মুক্তি চাওয়া হয়।
ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরু ইসলাম নুরু, ফতুল্লা প্রেস ক্লাবের সহ সভাপতি সেলিম মুন্সি, নারায়ণগঞ্জ জেলার খবর প্রতিনিধি মনির হোসেন, দৈনিক যুগের চিন্তার সিনিয়র স্টাফ রিপোর্টার ফরিদ আহম্মেদ বাধন, নারায়ণগঞ্জ জেলা নারী সাংবাদিক কল্যাণ সংস্থার সুমি আক্তার, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, ফতুল্লা রিপোটার্স ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, আওয়ার নারায়ণগঞ্জ.কমের সম্পাদক মামুনুর রশীদ মুন্না, বিপি নিউজের সিনিয়র স্টাফ রিপোর্টার মেহেদী মঞ্জুর বকুল।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের সহ সভাপতি পিয়ার চান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, অর্থ সম্পাদক শাকিল আহম্মেদ ডিয়েল, প্রচার সম্পাদক মাসুদ আলী, সাংস্কৃতিক সম্পাদক প. ম আজিজ, কার্যকরী সদস্য সেলিম হোসেন, রাকিব চৌধুরী শিশির, সদস্য জসিম উদ্দিন, সোহেল রানা, মো. আরিফ, সুমন আহম্মেদ, ফতুল্লা রিপোটার্স ইউনিটির যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, এশিয়ান টিভির ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামান খান প্রমুখ।