সরকারের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদফার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। রবিবার (৪ আগস্ট) বিকেল ৪টায় বিক্ষোভ মিছিল হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশের নেতৃত্বে জেলা আওয়মী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, অজিত কান্তি দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক মো. সামসুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মারমা, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিক সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি জেলা সদরের প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।