প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৫ আগস্ট) সেনাপ্রধানের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি বলেন, ‘সুন্দর বৈঠক হয়েছে।’
সকলের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘সবার আগে দেশ, তারপর দল, এরপর ব্যক্তি। আমরা পরস্পর পরস্পরের পাশে থেকে সহযোগিতা করবো।’