পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানাও ছিলেন।
সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে করে তারা রাজধানী ছেড়েছেন। এরপর গণভবন দখল নেয় সাধারণ ছাত্র এবং জনতা। এ সময় তাদের গণভবনে থাকা যার যার পছন্দমতো সব জিনিস নিয়ে যেতে দেখা যায়।
ফেসবুকে এসব ছবি পোস্ট করছেন অনেকেই। এসব ছবিতে দেখা গেছে, গণভবনের রাজহাঁস, খরগোশ, কম্বল এবং বালিশ, সোফা, টেলিভিশনসহ যে যা পারছেন তাই নিয়ে যাচ্ছেন। পরে তাদের অনেককেই গণভবন থেকে নিয়ে আসা আসবাব, শোপিস, শাড়ি নিয়ে রাস্তায় উল্লাস করতে দেখা যায়।