খুলনায় বিজয় মিছিল করছে ছাত্র-জনতা। সোমবার (৫আগস্ট) বিকালে শহরের শিববাড়ি মোড়ে হাজার হাজার ছাত্র-জনতা বিজয় উল্লাস করতে দেখা গেছে।
এছাড়া শেখ হাসিনা পদত্যাগের খবরে শত শত তরুণ-তরুণী শহরে বিভিন্ন জায়গা থেকে রিকশা ও ইজিবাইকে সেখানে জড়ো হয়। তাঁদের হাতে ও মাথায় পতাকা। তারা স্লোগান দিতে থাকে, কে পালিয়েছে, কে পালিয়েছে, শেখ হাসিনা, শেখ হাসিনা। অনেকেই স্লোগান দেন জিতিলো রে, জিতিলো, ছাত্র সমাজ জিতিলো। এছাড়া নগরীর সড়কে সড়কে আবির মেখে আনন্দ উদযাপন করে মানুষ।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।