আন্দোলনে বিজয়ী ছাত্রসমাজকে বীরোচিত অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সোমবার (৫ আগস্ট) ছাত্রসমাজকে অভিনন্দন জানিয়ে শহীদ ছাত্রনেতাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
একইসঙ্গে শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। আন্দোলনে গ্রেপ্তার ও আটক রাজনৈতিক নেতাদের অবিলম্বে মুক্তিও দাবি করেছেন তিনি।
অভিনন্দন বার্তায় গোলাম মোহাম্মদ কাদের বলেন, কোটা সংস্কার করতে গিয়ে ছাত্ররা জাতিকে মুক্তি দিয়েছে। আন্দোলনের ছাত্ররাই আমাদের মুক্তির দূত। তাদের এই ত্যাগ জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণে রাখবে। দেশবাসীকে ধৈর্যের সাথে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আহবান আহ্বানও জানান গোলাম মোহাম্মদ কাদের।