পলক আটক, যা বললেন সালমান মুক্তাদির

নাটোর-৩ (সিংড়া) আসনের সাবেক সংসদ সদস্য ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক আটক হয়েছেন। মঙ্গলবার (৬ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

এ ঘটনায় সামাজিক মাধ্যমে অনেকেই প্রতিক্রিয়া জানাচ্ছেন। শোবিজ জগতের সালমান মুক্তাদিরও পলকের আটকের বিষয়ে কথা বলেছেন। তিনি সাবেক সংসদ সদস্য ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলককে ছেড়ে দেওয়া নিয়ে টুইস্ট করেছেন। 

সালমান মুক্তাদির বলেছেন, পলককে ছেড়ে দি, তার নিচে লেখেন 'জনগণের হাতে।' অবশ্য পরে সেই মুছে দেন পলক। আরেকটি পোস্ট দিয়ে সালমান মুক্তাদির বলেন, এক পলকে ইন্টারনেট স্পিড ২০০ এমবিপিএস হয়ে গেল।

সালমান মুক্তাদির শুরু থেকে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে আসছিলেন। 

গত বছর ভালোবেসে দিশা ইসলামকে বিয়ে করেন সালমান। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম বিয়ের ছবি প্রকাশের পর অনেকেই মনে করেছেন, মজা করছেন সালমান। কিন্তু পরে সেটি সত্যি প্রমাণিত হয়েছে। বিয়ের পর থেকে সুখী দম্পতি হিসেবেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে তাঁদের। 

পাশাপাশি দিশার দুই সন্তানকে নিয়ে খুনসুটির ছবি প্রকাশ করেন সালমান। তবে সালমান সত্যিই অসুস্থ কি না, সেটি নিয়ে এখনো কিছু বলেননি তাঁর স্ত্রী দিশা।