রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেখ হাসিনা সরকারের পতন ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিতে বিজয় উদযাপন করছেন দলের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। ক্রমেই তা বাড়ছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহাসচিবসহ সিনিয়র নেতারা নয়াপল্টনে আসবেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। দুপুরে নয়াপল্টন অফিসের সামনের সড়কে নেতাকর্মীদের ভিড়ে রাস্তায় প্রায় যানচলাচল বন্ধ হয়ে গেছে।
গত ১৮ জুলাই বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান পরিচালনা করেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ। সেদিন দলটির কার্যালয় বন্ধ করে দেওয়া হয়। গতকাল সোমবার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে দলটির কয়েকজন নেতা গিয়ে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন।