পুলিশের মহপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন পুলিশের নিরাপত্তার জন্য আহ্বান জানিয়েছেন। আজ মঙ্গলবার (৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
ভিডিও বার্তায় আইজিপি বলেন, পুলিশ সদস্য ও পুলিশের স্থাপনায় যাতে আক্রমণ না হয় সেজন্য রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের প্রতি অনুরোধ করছি।
তিনি আরও বলেন, পুলিশের স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী কাজ করছে। তিনি পুলিশ সদস্যদেরকে ধৈর্য্যের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের যেসব সদস্য জনগণের জীবন ও সম্পদ রক্ষায় পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আহত অবস্থায় বিভিন্ন স্থানে যারা আছেন তাদের সকল প্রকার চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হবে।