আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে অব্যাহতি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) থেকে অব্যাহতি দেওয়া হয়েছে চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে।

মঙ্গলবার (৬ আগস্ট) রাতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো।