বাংলাদেশে শান্তি ফিরে আসুক: দেব

চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর দেশজুড়ে চলে জ্বালাও, পোড়াও। এই কাণ্ডে গণপিটুনিতে নিহত হন চলচ্চিত্র প্রযোজক সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খান।  

দেশের চলমান ইস্যু নিয়ে প্রতিক্রিয়া জানালেন ওপার বাংলার অভিনেতা দেব। শাপলা মিডিয়া প্রযোজিত ‘কমান্ডো’ ছবিতে অভিনয় করেছিলেন দেব, যদিও ছবিটি মুক্তি পায়নি। এই প্রযোজকের মৃত্যুর খবরে অভিনেতা বললেন, আমার তো বিশ্বাসই হচ্ছে না। খুবই খারাপ খবর।

বাংলাদেশ নিয়ে তার ভাষ্য, তবে শুধু এই ঘটনা নয়। বাংলাদেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি চাইব ওপার বাংলায় শান্তি ফিরে আসুক। সব কিছু যেন স্বাভাবিক হয়ে যায়।