বাংলাদেশে হাইকমিশন থেকে অপ্রয়োজনীয় কর্মীদের ফিরিয়ে নিচ্ছে ভারত

চলমান ‍উদ্বেগজনক পরিস্থিতিতে বাংলাদেশ থেকে ভারতীয় হাইকমিশন এবং কনস্যুলেটের অপ্রয়োজনীয় কর্মীদের ফিরিয়ে নিয়েছে দেশটি। বুধবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন এবং কনস্যুলেট থেকে নিজেদের অপ্রয়োজনীয় কর্মীদের ফিরিয়ে নিয়েছে ভারত।

কয়েকটি সূত্র জানা যায়, ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে অপ্রয়োজনীয় স্টাফ এবং পরিবারদের সদস্যরা বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে স্বেচ্ছায় ফিরে এসেছেন। অপ্রয়োজনীয় কর্মীদের ফিরিয়ে নিলেও সকল কূটনীতিক হাইকমিশনে আছেন। হাইকমিশন চালু আছে বলেও জানায় সূত্রগুলো ।

রাজনৈতিক অস্থিরতা ও প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করায় বাংলাদেশের ভারতীয় হাইকমিশন থেকে সমস্ত অপ্রয়োজনীয় স্টাফ এবং তাদের পরিবারকে সরিয়ে নিচ্ছে দেশটি।