শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তার জন্য কাজ করছে বিমান বাহিনী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার জন্য কাজ করছে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ।

আজ বুধবার (৮ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্ত (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআরের সহকারী তথ্য অফিসার আশেয়া ছিদ্দিকার সই করা এ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের অধিকতর নিরাপত্তা এবং নিরবচ্ছিন্ন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ``Flight Operations”  এর জন্য নিরলসভাবে কাজ করছেন।