বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধপথে সীমান্ত অতিক্রম রোধে নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে বর্ডার গার্ড বিজিবি। এছাড়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপি ও নেতাকর্মীরা যাতে অবৈধপথে ভারতে প্রবেশ করতে না পারে সেজন্য সতর্ক অবস্থায় রাখা হয়েছে বর্ডার গার্ড বিজিবিকে
৭ আগস্ট) দুপুর ২ টার দিকে বেনাপোল সীমান্ত দিয়ে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার সময় সজীব হালদার নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে বিজিপি। তিনি ঢাকা নবাবগঞ্জ বন্দর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।
বিজিপি জানায়, যশোরের শার্শা বোনাপোল সীমান্ত পথে অনুপ্রবেশ রোধে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে যশোর ৪৯ ও খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন। এরই মধ্যে সীমান্তের গুরুত্বর্পূণ পয়েন্টগুলো এবং বন্দর এলাকাসহ স্থল ও রেলপথে বাড়ানো হয়েছে বিজিবির নজরদারি। অবৈধপথে ভারতে যাওয়ার জন্য বেনাপোলের পুটখালী, গোগা, কায়বা, রুদ্রপুর, দৌলতপুর,বড় আঁচড়া, কাশিপুর ধাণ্যখোলা, রঘুনাথপুর, গোগা, শিকারপুর ও হরশ্চিন্দ্রপুর সীমান্ত পথ ব্যবহার করা হয়।
বিজিবি আরো জানায়, দেশব্যাপী সহিংসতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর দেশের চলমান পরিস্থিতিতে সীমান্তে অনুপ্রবেশকারীদের রুখতে মঙ্গলবার ঢাকা সদর দফতর থেকে নির্দেশনা দেওয়া হয়। সীমান্ত এলাকায় বিজিবিকে সর্তক অবস্থায় রাখা হয়েছে। বাংলাদেশের ওপারে সীমান্তে ভারতীয় বিএসএফও কঠোর অবস্থানে রয়েছে।
বেনাপোল চেকপোষ্ট ইমগ্রিশেন পুলিশ ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) আজাহারুল ইসলাম জানান, দেশের এই পরিস্থিতিতে বোনাপোল দিয়ে যাত্রী যাতায়াত কমেছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বেনাপোল সীমান্তের বিভিন্ন পয়েন্টে কঠোর নজরদারি রাখা হয়েছে। কেউ যাতে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে না পারে সেক্ষেত্রে প্রত্যেক পোষ্টে কঠোর নজরদারি জোরদার করা হয়েছে।