অনির্দিষ্টকালের জন্য সুপ্রিম কোর্টে বিচারকাজ বন্ধ

রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের সঙ্গে পরামর্শ করে সুপ্রিম কোর্টে অনির্দিষ্টকালের জন্য বিচারকাজ বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

আজ বুধবার (৭ আগস্ট) সুপ্রিম কোর্টের এক বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনাক্রমে প্রধান বিচারপতির পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কার্যক্রম বন্ধ থাকবে।