ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার সময় যা খেয়াল রাখবেন

অনেকেই  ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার সময় শুধু ‘ওয়াশ’ আর ‘রিন্স’ ফাংশনটি ব্যবহার করুন। মানে কেচে নিন, শুকানোর পদ্ধতি অবধি যাওয়ার প্রয়োজন নেই। শখের পোশাক মেশিনে কেচে ছোট হয়ে গিয়েছে? সঙ্গে সঙ্গে ঈষদুষ্ণ পানিতে অল্প মাইল্ড শ্যাম্পু মিশিয়ে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন।

রঙিন কাপড় ধোয়ার সময়ে এক চা চামচ লবণ ঢেলে দিন। রঙ ফিকে হবে না। রঙিন পোশাক সব সময় উল্টো করে মেশিনে দিন।

খুব বেশি ডিটারজেন্ট ব্যবহার করবেন না। তা হলে পোশাক পরিষ্কার হতে সমস্যা হয়। চাইলে মেশিন ধোয়ার জন্য বিশেষ ডিটারজেন্ট পাওয়া যায়। এগুলো ব্যবহার করতে পারেন।

মাঝে মাঝে মেশিন পরিষ্কার না করলে মেশিনও আপনার পোশাক ঠিকমতো পরিষ্কার করবে না। তাই মাসে একবার এক বিশেষ ধরনের ডিটারজেন্ট দিয়ে একটি গোটা সাইকেল ঘুরিয়ে নিন। এ ধরনের ডিটারজেন্ট ওয়াশিং মেশিনের সঙ্গে কিনতে পাওয়া যায়।

পর্দায় যদি ধাতব রিং লাগানো থাকে। তবে মেশিনে দিলে এগুলো ভেঙে বা খুলে আসে। তাই মেশিনে দেওয়ার আগে একটি রুমাল সবগুলো রিংয়ের মধ্য দিয়ে বেঁধে দিন। ওয়াশ সাইকেল ‘জেন্টল’-এ রাখুন। শুধু জিনস বা কৃত্রিমভাবে তৈরি কাপড়ের পোশাক ধোয়ার জন্য গরম পানি ব্যবহার করুন। বাকি সব পোশাক, বিশেষ করে গাঢ় রঙের পোশাক বা সুতির পোশাক ঠা-া পানিতে ধুয়ে নিন। নয়তো রঙ উঠে পোশাক ছোট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।