সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান

পরিবর্তিত পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার বিষয়ে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। এমন পরিস্থিতিতে সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। গতকাল এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

এতে বলা হয়, ‘দেশ যখন ক্রমে স্থিতিশীলতার দিকে অগ্রসর হচ্ছে, এর মধ্যে কিছুসংখ্যক স্বার্থান্বেষী দুষ্কৃতকারী ভাঙচুর, লুটপাট ও সংখ্যালঘুদের উপাসনালয়ে হামলা করছে, যে কারণে দেশের শান্তিপ্রিয় জনগণের প্রত্যাশার ক্ষেত্রে শঙ্কা সৃষ্টি হয়েছে।’