অলিম্পিকে মাদক কিনতে গিয়ে হকি খেলোয়াড় আটক

চলতি প্যারিস অলিম্পিকের মাঝে বিতর্কিত কাণ্ডে জড়ালেন অস্ট্রেলিয়া হকি দলের খেলোয়াড় টম ক্রেইগ। প্যারিসের রাস্তায় কোকেইন কেনার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় তাকে। পরে অবশ্য তিনি ছাড়া পেয়েছেন এবং ক্ষমাও চেয়েছেন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গত মঙ্গলবার রাতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরদিনই ছাড়া পান তিনি। তাকে অভিযুক্তও করা হয়নি। এর আগে অস্ট্রেলিয়া অলিম্পিক কমিটির বিবৃতিতে একজন খেলোয়াড়ের গ্রেপ্তার হওয়ার কথা জানানো হয়লেও তার নাম প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, ২৮ বছর বয়সী ক্রেইগ ২০২০ টোকিও অলিম্পিকে রূপা ও ২০২২ কমনওয়েলথ গেমসে সোনাজয়ী অস্ট্রেলিয়া হকি দলের অংশ ছিলেন। গত রবিবার অলিম্পিকের কোয়ার্টার-ফাইনালে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস।’