শরীয়তপুরে দুর্বৃত্তদের হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

শরীয়তপুরের সখিপুরে দুর্বৃত্তদের হামলায় মো. ফারুক মোল্লা (৫০) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। আজ বুধবার (৭ আগস্ট) সন্ধ্যায় সখিপুর থানার চরকুমারীয়া ইউনিয়নের বাহের চর এলাকার গনি মোল্লার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ১৫ জন আহত হয়েছে।

নিহত ফারুক মোল্লা ওই এলাকার আ: হাই মোল্লার ছেলে। তিনি চরকুমারীয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন।
   
স্থানীয়রা জানান, দুর্বৃত্তদের হামলায় ফারুক মারাত্মকভাবে আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।