কোহলি আর সিরাজের সঙ্গে কী হয়েছিল লঙ্কানদের?

২৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। সিরিজের শেষ ম্যাচে গতকাল বুধবার লঙ্কানরা জিতেছে ১১০ রানের বিশাল ব্যবধানে। খেলার মাঝে একাধিকবার দুই দলের ক্রিকেটারদের মেজাজ হারাতে দেখা গেছে। মোহাম্মদ সিরাজ, বিরাট কোহলি, কুশল মেন্ডিসরা জড়িয়েছেন দ্বন্দ্বে।

ম্যাচের শুরু থেকেই ভারতের পেসার মোহাম্মদ সিরাজকে সাবলীল খেলছিলেন লঙ্কান ব্যাটাররা। তিন ওভারে বিনা উইকেটে তারা ২২ রান তুলে ফেলে। সিরাজের দ্বিতীয় স্পেলেও অভিষ্কা ফার্নান্দোর দুটি ছক্কা এবং একটি বাউন্ডারি মারেন। এই হতাশা থেকেই হয়তো ম্যাচের শেষ দিকে কুশল মেন্ডিসের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন সিরাজ, পরবর্তীতে যেটা আরও বড় হয়ে ওঠে।

ম্যাচের ৩৯তম ওভারে সিরাজকে কুশল মেন্ডিসের উদ্দেশে কিছু বলতে দেখা যায়, যা শ্রীলঙ্কার ব্যাটাররা ভালোভাবে নেয়নি। সিরাজ মেন্ডিসের দিকে তাকিয়ে ড্রেসিংরুমের দিকে কিছু ইঙ্গিত করেন। মেন্ডিসকেও মেন্ডিসের শারীরিক ভাষা বলে দিচ্ছিল যে তিনি রীতিমতো উত্তেজিত হয়ে পড়েছেন। সতীর্থকে মেজাজ হারাতে দেখে বিতর্কে জড়িয়ে পড়েন বিরাট কোহলি।

ভারতের ব্যাটিং কিংয়ের টার্গেট ছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আসালাঙ্কা। তিনি ১০ রানে আউট হতেই কোহলি রীতিমতো গর্জন করে ওঠেন। আক্রমণাত্মক শরীরী ভাষায় বুঝিয়ে দেন যে, তিনি সিরাজের পাশেই আছেন। উল্লেখ্য, শ্রীলঙ্কার ৭ উইকেটে ২৪৮ রানের জবাবে ভারত ২৬.১ ওভারে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায়।