পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও সিপিএমের বর্ষীয়ান নেতা মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার বুদ্ধদেব ভট্টাচার্যের ছেলে সুচেতন ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আনন্দবাজারের।
২০০০ সাল থেকে টানা ১১ বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। আর উপমুখ্যমন্ত্রী ছিলেন ১৯৯৯ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত। টানা পাঁচ দশক ধরে বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সিপিএমের পলিটব্যুরো সদস্য ছিলেন।
সুচেতন ভট্টাচার্য জানান, সকালে নাস্তার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। সকাল ৮টা ২০ মিনিটে পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই রাজনীতিবিদ। তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।