চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নামফলক সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার (৭ আগস্ট) টানেলের নামফলক সরিয়ে নেয়া হয়।
টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফাত বলেন, “বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন করার কোনো সিদ্ধান্ত না হলেও নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষের সিদ্ধান্তে বঙ্গবন্ধুর নামফলকটি সরিয়ে নেওয়া হয়েছে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত সোমবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনেই দেশ ছেড়ে ভারতে চলে যান তিনি। মঙ্গলবার (৬ আগস্ট) রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন।
গত বছরের ২৮ অক্টোবর টানেলের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর দিন থেকেই আনুষ্ঠানিকভাবে গাড়ি চলাচল শুরু হয়।