গাজীপুর জেলা কারাগারে উত্তেজনা,পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি

গাজীপুর জেলা কারাগারে বন্দীদের মধ্যে হঠাৎ উত্তেজনা শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি করছেন কর্তৃপক্ষ। একেরপর এক গুলির শব্দে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট)  সকাল ১১টার দিকে এই গোলাগুলি শুরু হয়।

দুপর পৌনে ১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত গুলি চলছে বলে জানা গেছে।

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুল করীম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'হঠাৎ কারাগারে গোলাগুলি শুরু হয়েছে। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পরে বিস্তারিত জানানো হবে।'