ঠাকুরগাঁওয়ে সংখ্যা লঘু সম্প্রদায়ের  উপর হামলা নির্যাতন বন্ধে সমাবেশ

ঠাকুরগাঁওয়ে সংখ্যা লঘু সম্প্রদায়সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর হামলা, নির্যাতন ও বাড়িঘরে অগ্নিসংযোগ বন্ধের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে শহরের চৌরাস্তায় বৈষম্য বিরোধী জনতার ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তারা বলেন, ছাত্রদের প্রতিরোধে আ’লীগ সরকারের পতনের পর একটি স্বার্থান্বেষী মহল সংখ্যালঘু সম্প্রদায়সহ বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও বাড়িঘরে অগ্নি সংযোগ ও লুটপাট করছে। অবিলম্বে তাদের চিহ্নিত করে শাস্তির দাবি জানানো হয়। সমাবেশে ছাত্র শিক্ষক, সাংবাদিক, লেখকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।