ঢাকায় পৌঁছেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। অবতরণের পরপরই তাঁকে শুভেচ্ছা জানান তিন বাহিনীর প্রধান। এরপর একটু বিরতি নিয়ে সংবাদ সম্মেলনে আসেন মুহাম্মদ ইউনূস। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
এর পরপরই সংবাদ সম্মেলন কথা বলেন মুহাম্মদ ইউনূস। সম্মেলনের প্রথমেই তিনি আন্দোলনে নিহতদের স্মরণ করেন তিনি। এসময়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
এর আগে, বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা ২টা ১০ মিনিটের দিকে ফ্রান্সের প্যারিস থেকে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। তাকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছেন গণ-আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদসহ অন্য সমন্বয়কেরা।