নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন ‘তরুণরা এ দেশকে রক্ষা করেছে, পুনর্জন্ম দিয়েছে। আমরা এগিয়ে যেতে চাই। এরা এ দেশকে রক্ষা করেছে। এ স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। এ স্বাধীনতার সুফল আমাদের প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। আমাদের সবাইকে দেশের এ স্বাধীনতা রক্ষা করতে হবে। আমাদের সরকারকে জনগণের আস্থায় নিতে হবে।’
আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ড. ইউনূস।
তিনি আরও বলেন ‘আজ আমাদের গৌরবের দিন। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করল এটা সামনে রেখে সামনে এগিয়ে যেতে হবে।’