ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা এগিয়ে যেতে চাই। এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। শুধু রক্ষা নয় সবার ঘরে ঘরে এর সুফল পৌঁছে দিতে হবে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) ফ্রান্সের প্যারিস থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আবেগতাড়িত হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে স্মরণ করেন।
দেশ আজ তরুণ সমাজের হাতে উল্লেখ করে তিনি বলেন, তোমাদের দেশ তোমরা মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেহেতু স্বাধীন করতে পেরেছ, তোমরা মনের মতো করে গড়েও তুলতে পারবে। তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে, কীভাবে একটা দেশ একটা তরুণ সমাজ গড়ে তুলতে পারে।
দেশবাসীর উদ্দেশ্যে ইউনূস বলেন, আপনারা সহিংসতা পরিহার করুন।