বর্তমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে তার অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন কর্মকর্তারা। আইজিপি তাদের বক্তব্য গভীর মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুততম সময়ের মধ্যে তা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। উত্থাপিত প্রস্তাবসমূহ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আইজিপির নির্দেশে পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন পুলিশ সদর দপ্তরের এআইজি (হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) মো. নাজমুল ইসলাম, ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জুয়েল রানা, ডিএমপির এসি (ফোর্স) সৌম্য শেখর পাল, সিআইডি ইন্সপেক্টর জাহিদুল ইসলাম, সার্জেন্ট আসাদুজ্জামান জুয়েল, সিআইডির এসআই জহিরুল হক, ডিএমপির কনস্টেবল বরকত উল্লাহ।